আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার অর্জন রবির

  • MIT ERP
  • Update Time : 12:31:26 am, Monday, 7 September 2026
  • 10

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার অর্জন রবির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক পুরস্কার অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে রবি তিনটি গোল্ড ও দুটি সিলভারসহ মোট পাঁচটি পুরস্কার লাভ করে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করে। রবি কর্মীদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়ন, সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন এবং ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবন (বিডিঅ্যাপস’র জন্য) ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার অর্জন করেছে। এছাড়া দক্ষতা উন্নয়ন ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্র্যান্ড যোগাযোগ (বিডিঅ্যাপস’র জন্য) ক্যাটাগরিতে সিলভার পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে রবির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান এইচ.ই. মাইকেল মিলার, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত এইচ.ই. নিকোলাস উইকস এবং জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান।

রবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এবং কাস্টমার ভ্যালু সলিউশনস বিভাগের পরিচালক মানিক লাল দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ.ই. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক প্রতিনিধি ফারুক সোবহান এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের নির্বাহী পরিচালক সাদমান সাকিব অনিক।

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দেশের একমাত্র বিশেষায়িত পুরস্কার, যা ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশ (Environmental), সামাজিক দায়বদ্ধতা (Social) এবং সুশাসন (Governance) কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অবদান ও সাফল্যকে স্বীকৃতি দেয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার অর্জন রবির

Update Time : 12:31:26 am, Monday, 7 September 2026