আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯০%

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু মহাজোটের বিহিত পূজা ও নানা আয়োজন

  • MIT ERP
  • Update Time : 05:53:23 pm, Friday, 4 September 2026
  • 4

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু মহাজোটের বিহিত পূজা ও নানা আয়োজন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে সংগঠনটির উদ্যোগে শ্রী শ্রী রামসীতা মন্দিরে শ্রীকৃষ্ণের বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে।

পরে আলোচনা সভা ও প্রসাদ বিতরণ শেষে বিকেলে শ্রী শ্রী রমনা কালীমন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা নিয়ে পলাশীর মোড়ে মূল শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। পরে শোভাযাত্রাটি ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়। সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সহসভাপতি নিতাই দে সরকার ও দুলাল চন্দ্র মণ্ডলসহ অন্যান্য নেতারা।

বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে দেশে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, দেশের হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিনিধিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ, জমি দখল, প্রতিমা ভাঙচুর, অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

একই সঙ্গে সংখ্যালঘু নির্যাতন ও দেশত্যাগ বন্ধ এবং জাতীয় সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাধবপুরে অপহৃত স্কুলছাত্র সৈয়দ সাদাফ সিলেট থেকে উদ্ধার

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু মহাজোটের বিহিত পূজা ও নানা আয়োজন

Update Time : 05:53:23 pm, Friday, 4 September 2026