আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বিরোধী দলের অযৌক্তিক আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করবে: বিএনপি

  • MIT ERP
  • Update Time : 05:05:41 pm, Friday, 4 September 2026
  • 6

বিরোধী দলের অযৌক্তিক আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করবে: বিএনপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে মনে করছেন বিএনপি নেতারা। একই সঙ্গে বিএনপির ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার ভাবনা সরকারি দলের নেই। বিএনপি নেতারা জানান, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে; তবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে তার দায়ও সংশ্লিষ্টদেরই নিতে হবে।

সরকারের বিভিন্ন পদক্ষেপের সমোলচনা করে এরই মধ্যে রাজপথে ধারাবাহিক কর্মসূচি দিতে শুরু করেছে বিরোধী দলগুলো। লং মার্চ, সমাবেশসহ নানা কর্মসূচিতে মাঠে সরবের প্রস্তুতি নিচ্ছে তারা।

বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, ‘সরকারকে চাপে রাখা ভালো। কিন্তু এটাকে যদি রাজপথে ভিন্ন দিকে নেওয়া হয় তবে জনগণ ভালোভাবে দেখবে না।’

বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলম বলেন, ‘মাত্র ৬ মাসের মধ্যেই অস্থিরতা যদি করতে চান তাহলে ডাল মে কুচ কালা হ্যায়। এখানে আওয়ামী লীগকে উৎসাহিত করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক কর্মসূচি পালনের অধিকার সব রাজনৈতিক দলের আছে। অযৌক্তিক কর্মকাণ্ড জনগণই প্রত্যাখ্যান করবে। অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে বিরোধীদলও ক্ষতিগ্রস্থ হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা।

বিএনপির শীর্ষ নেতাদের মতে, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির পাল্টা জবাবে রাজপথ উত্তপ্ত করার প্রয়োজন দেখছে না তাদের দল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

বিরোধী দলের অযৌক্তিক আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করবে: বিএনপি

Update Time : 05:05:41 pm, Friday, 4 September 2026