আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

টুর্নামেন্ট থেকে বিদায়ের পর মাঠের ওপর দায় চাপালেন নেইমার

  • MIT ERP
  • Update Time : 05:00:52 pm, Friday, 4 September 2026
  • 8

টুর্নামেন্ট থেকে বিদায়ের পর মাঠের ওপর দায় চাপালেন নেইমার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের খেলায় গত বুধবার পালমেইরাসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সান্তোস। তবে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেইমারের দল। ওই ম্যাচেই চোটের আশঙ্কায় দ্বিতীয়ার্ধের শুরুতেই উঠে যেতে হয় নেইমারকে।

নেইমার যখন মাঠ ছাড়েন, তখন তাঁকে চোখে-মুখে হাত দিয়ে আবেগী হতে দেখা যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ডান উরুতে অস্বস্তির কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন নেইমার।

একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।

ম্যাচে যে শুধু নেইমার ছাড়াও সান্তোসের আরও দুই খেলোয়াড় চোটে পড়েছেন। আর এ কারণে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের তীব্র সমালোচনা করেছেন নেইমার।

অনেকটা ব্যঙ্গ করে নেইমার লিখেছেন, ‘ভিলা বেলমিরোর মাঠের দায়িত্বে থাকা ব্যক্তিকে অভিনন্দন জানাতে চাই। গতকাল ভিলা বেলমিরোর ইতিহাসের সবচেয়ে বাজে মাঠ দেখেছি— পুরো মাঠজুড়ে গর্ত ছিল। অবিশ্বাস্য!’

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার আরও লেখেন, ‘প্রতিপক্ষের বিপক্ষে লড়ার পাশাপাশি আমাদের খেলতে হয়েছে মাঠের বিরুদ্ধেও। প্রথমার্ধেই তিনজন খেলোয়াড় চোটের মতো সমস্যা অনুভব করেছে— এটা কোনো কাকতালীয় ঘটনা নয়।’

সবশেষে ব্যঙ্গ করে মাঠের রক্ষণাবেক্ষণ কর্মীদের উদ্দেশে নেইমার লেখেন, ‘অভিনন্দন… দারুণ কাজ করেছেন!’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

টুর্নামেন্ট থেকে বিদায়ের পর মাঠের ওপর দায় চাপালেন নেইমার

Update Time : 05:00:52 pm, Friday, 4 September 2026