আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 05:18:24 pm, Friday, 4 September 2026
  • 17

ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও অকুতোভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন উল্লেখ করে আইনমন্ত্রী জানিয়েছেন, ধর্ম পালন কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানির কোনো সুযোগ দেওয়া হবে না।

যারা এ ধরণের কাজে যুক্ত হবে, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে,’ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা রামগোপাল মন্দির চত্বরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অশুভ শক্তি ও সকল অপশক্তির বিনাশের উদ্দেশেই তার জন্ম। আমরা যখন অশুভ শক্তি ও দেশের সকল অপশক্তির বিরুদ্ধে কাজ করব, তখন আপনারা আমাদের পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি। ’ ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আপনাদের যে আনন্দ-উৎসব, ভক্তি-শ্রদ্ধা ও ধর্মের প্রতি যে আস্থা-বিশ্বাস, সেই জায়গাটাতে আমি সংহতি প্রকাশ করতে এসেছি।

আপনারা নির্ভয়ে উৎসব পালন করবেন, সরকার সর্বদাই আপনাদের পাশে রয়েছে। ’ ধর্ম পালনে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন তিনি। আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। শোভাযাত্রাটি শৈলকুপা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

Update Time : 05:18:24 pm, Friday, 4 September 2026