আজ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সরকারি হলো পঞ্চগড় ও বগুড়ার দুই কলেজ, প্রজ্ঞাপন জারি

  • MIT ERP
  • Update Time : 04:27:33 pm, Wednesday, 2 September 2026
  • 10

সরকারি হলো পঞ্চগড় ও বগুড়ার দুই কলেজ, প্রজ্ঞাপন জারি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পঞ্চগড় ও বগুড়া জেলার দুই ডিগ্রি কলেজকে সরকারীকরণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো— বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ ও পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাধীন ‘মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ’।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’-এর আলোকে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাধীন ‘মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ’ ২৫ আগস্ট ২০২৬/১০ ভাদ্র ১৪৩৩ হতে সরকারি করা হলো। অপর প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’-এর আলোকে বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ ২৫ আগস্ট ২০২৬/১০ ভাদ্র ১৪৩৩ হতে সরকারি করা হলো।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নাগরিক সেবা সহজ করতে ডিএসসিসির সঙ্গে ৫ ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

সরকারি হলো পঞ্চগড় ও বগুড়ার দুই কলেজ, প্রজ্ঞাপন জারি

Update Time : 04:27:33 pm, Wednesday, 2 September 2026