আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

ঢামেকের স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস

  • MIT ERP
  • Update Time : 05:14:40 pm, Wednesday, 2 September 2026
  • 29

ঢামেকের স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।

মঙ্গলবার বিকেলে ঢামেক হাসপাতালের বাগান গেটে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিসের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক বলেন, ঢামেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি বড় অংশ নারী। তাদের যাতায়াতের জন্য হাসপাতালের নিজস্ব কোনো পৃথক পরিবহন ব্যবস্থা নেই। এ কারণে স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে ডিসকাউন্ট রেটে বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে যাত্রীসংখ্যা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে তিনটি বাস দিয়ে সেবা চালু করা হয়েছে। এর মধ্যে একটি বাস বিশ্বরোড রুটে এবং অন্য দুটি বাস কাঁচপুর, চিটাগাং রোড, শনিরআখড়া ও রায়েরবাগ হয়ে চলাচল করবে।

পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী অন্যান্য রুটেও বাস সার্ভিস চালু করা হবে বলে জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এ পরিবহনসেবা চালুর ফলে ঢামেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত কর্মস্থলে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্বের তরুণদের স্বপ্নপূরণে রাশিয়াকে সহযোগী করার আহ্বান পুতিনের

ঢামেকের স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস

Update Time : 05:14:40 pm, Wednesday, 2 September 2026