গত বছর অভিষেকেই ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে বহু পুরুষের হৃদয়ে ঝড় তুলেছিলেন বলিউড অভিনেত্রী অনীত পড্ডা। বলিউডের গৎ বাঁধা অভিনেত্রীদের তুলনায় অনেকটা আলাদা তিনি। দর্শকদের মতে, একই ধরনের মুখের ভিড়ে অনীত অন্যরকম।
বলা চলে, মাত্র এই একটি সিনেমাতেই তার ভাগ্যের চাকা খুলে গেছে । এর মধ্যে তিনি বলিউডের দামি নির্মাতাদের নজরে পড়েছেন।






















