আজ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চা শ্রমিকদের জন্য মানসম্মত মজুরি নির্ধারণ ও নির্বাচন নিয়ে ধৈর্যের আহ্বান

  • MIT ERP
  • Update Time : 04:45:35 pm, Wednesday, 2 September 2026
  • 9

চা শ্রমিকদের জন্য মানসম্মত মজুরি নির্ধারণ ও নির্বাচন নিয়ে ধৈর্যের আহ্বান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের অন্যান্য শিল্প খাতের শ্রমিকদের তুলনায় চা শিল্পের কারিগরি শ্রমিকদের দৈনিক ও মাসিক মজুরি অত্যন্ত নাজুক বলে দাবি করেছেন চা শ্রমিক নেতারা। বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ভবিষ্যতে উন্নত জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে চা শ্রমিকদের জন্য একটি মানসম্মত মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে (লেবার হাউজ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চা বাগানগুলোর বিদ্যমান শ্রম পরিস্থিতি যাচাই করতে সরকার গত ১৯ আগস্ট একটি পরিদর্শন কমিটি গঠন করেছে।

গঠিত কমিটি বিভিন্ন চা বাগান সরেজমিনে পরিদর্শন করে একটি নিরপেক্ষ ও বাস্তবমুখী প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করবে বলে তারা আশা প্রকাশ করেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পঙ্কজ এ কন্দের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি বশিষ্ট তাঁতী, সহসভাপতি জেসমিন আক্তার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, বালিশিরা ভ্যালির সহসভাপতি সবিতা গোয়ালা ও সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা ও সম্পাদক দেবু বাউরী, লংলা ভ্যালির সভাপতি মো. শহীদুল ইসলাম, জুড়ী ভ্যালির সভাপতি কমল চন্দ্র বোনার্জী, সহসভাপতি শ্রীমতি বাউরী এবং সম্পাদক রতন কুমার পাল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, শারীরিক অবস্থা স্থিতিশীল

চা শ্রমিকদের জন্য মানসম্মত মজুরি নির্ধারণ ও নির্বাচন নিয়ে ধৈর্যের আহ্বান

Update Time : 04:45:35 pm, Wednesday, 2 September 2026