আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ভারতের কাছে প্রত্যাশা কোনো অপরাধীকে যেন আশ্রয়-প্রশ্রয় না দেয়: চিফ হুইপ

  • MIT ERP
  • Update Time : 03:47:41 pm, Wednesday, 2 September 2026
  • 11

ভারতের কাছে প্রত্যাশা কোনো অপরাধীকে যেন আশ্রয়-প্রশ্রয় না দেয়: চিফ হুইপ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পারস্পরিক সম্মান, মর্যাদা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে।

ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয়-প্রশ্রয় না দেয়। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। নুরুল ইসলাম মনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোন প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’।

আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা আমরা করবো। ’ এসময় দু’দেশের মধ্যে সম্পর্ক নিয়ে চিফ হুইপ বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মর্যাদার ভিত্তিতে বজায় রাখা হবে। ’ তিনি বলেন, ‘গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে।

ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয়-প্রশ্রয় না দেয়। ’ তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশের কল্যাণ চায় তাহলে- যারা এদেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে তাদের জায়গা দেবে না বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুর্নীতি, অসদাচরণ ও কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ভারতের কাছে প্রত্যাশা কোনো অপরাধীকে যেন আশ্রয়-প্রশ্রয় না দেয়: চিফ হুইপ

Update Time : 03:47:41 pm, Wednesday, 2 September 2026