আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৫°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

বগুড়া মেডিকেলে রোগীর মৃত্যুকে ঘিরে হামলার অভিযোগ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চরম ভোগান্তি

  • MIT ERP
  • Update Time : 01:38:46 am, Thursday, 3 September 2026
  • 15

বগুড়া মেডিকেলে রোগীর মৃত্যুকে ঘিরে হামলার অভিযোগ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চরম ভোগান্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের এই আন্দোলনের কারণে সকাল থেকেই হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

এর আগে, মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় ৬ চিকিৎসকসহ অন্তত ১২ জন আহত হন। এ ঘটনায় রাতেই ৬ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইন্টার্ন চিকিৎসক রিতুল মণ্ডল জানান, হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মঙ্গলবার রাতেই কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। দোষীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবি পূরণ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বগুড়া মেডিকেলে রোগীর মৃত্যুকে ঘিরে হামলার অভিযোগ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চরম ভোগান্তি

বগুড়া মেডিকেলে রোগীর মৃত্যুকে ঘিরে হামলার অভিযোগ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চরম ভোগান্তি

Update Time : 01:38:46 am, Thursday, 3 September 2026