আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

এআই ব্যবহার করতে পারবেন বিচারকেরা, তবে নির্ভরশীল হওয়া যাবে না: আইনমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 07:44:33 pm, Wednesday, 2 September 2026
  • 40

এআই ব্যবহার করতে পারবেন বিচারকেরা, তবে নির্ভরশীল হওয়া যাবে না: আইনমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বুধবার সকালে রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা শাসনব্যবস্থা নিয়ে সামার স্কুল প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় আইনমন্ত্রী বলেন, ‘এআইয়ের অপপ্রয়োগের ফলে যে কেউ ভিক্টিম হতে পারেন। এআইয়ের অপব্যবহার রোধে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘এআই কীভাবে ব্যবহার ও নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে কোনো সমন্বিত প্রস্তাব বিল আকারে পেলে সংসদে পেশ করে আইন হিসেবে বিবেচনা করা যায় কিনা সে ব্যাপারে চেষ্টা করা যেতে পারে। এআই সঠিকভাবে ব্যবহার করতে চায় সরকার। এআইকে বাতিল করা যাবে না।’

বিচারকদের এআই ব্যবহার নিয়ে আইনমন্ত্রী আরও বলেন, ‘বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না। আইন পেশা বা বিচারকদের কাজ এআই নির্ভর হয়ে যাক তা সরকার চায় না।’

আইনমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, ‘বিএনপি বামপন্থিদের ডানে আর ডানপন্থীদের বামের অবস্থান করা একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তারেক রহমানকে দুটি সফরের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি

এআই ব্যবহার করতে পারবেন বিচারকেরা, তবে নির্ভরশীল হওয়া যাবে না: আইনমন্ত্রী

Update Time : 07:44:33 pm, Wednesday, 2 September 2026