আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১২০০, নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি

  • MIT ERP
  • Update Time : 05:02:23 pm, Thursday, 3 September 2026
  • 32

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১২০০, নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে এবং এখনও ৪ হাজার ৮শর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিব্বত অঞ্চলে মৃতের সংখ্যা ২১ এবং ৫৪০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, উদ্ধারকাজের পাশাপাশি নিখোঁজদের সন্ধান, স্বজনদের খোঁজ দেওয়া এবং বিচ্ছিন্ন শিশুদের পরিবারের সঙ্গে পুনর্মিলনে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রায় ১২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক দুর্যোগের পর নেপালের ১৫টি ক্ষতিগ্রস্ত এলাকাকে তিন মাসের জন্য দুর্যোগপ্রবণ ঘোষণা করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্বের তরুণদের স্বপ্নপূরণে রাশিয়াকে সহযোগী করার আহ্বান পুতিনের

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১২০০, নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি

Update Time : 05:02:23 pm, Thursday, 3 September 2026