আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 05:05:55 pm, Thursday, 3 September 2026
  • 10

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের হালিশহরের আগ্রাবাদ রমনা আবাসিক এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, পুলিশ বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে তাঁর মৃত্যু হলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ছায়েদুর রহমানের তিন কন্যার মধ্যে দুইজন ঢাকায় থাকেন। একজন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

ঘটনার সময় ছায়েদুর রহমানের স্ত্রী ও কন্যা কেউ বাসায় ছিলেন না। স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে ফোন করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। এছাড়া সন্ধ্যায় তিনি সহকর্মীদের সাথে আড্ডা দিয়েছেন বলেও জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতীয় সংসদে আরও ১০টি স্থায়ী কমিটি গঠন

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : 05:05:55 pm, Thursday, 3 September 2026