আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নেপালে বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে ভয়েস, ডেটা ও এসএমএস সেবা চালু

  • MIT ERP
  • Update Time : 03:38:33 pm, Sunday, 30 August 2026
  • 46

নেপালে বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে ভয়েস, ডেটা ও এসএমএস সেবা চালু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেপালের ভোটেকোশি ও ত্রিশূলী নদী ব্যবস্থার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিনামূল্যে ভয়েস কল, ডেটা ও এসএমএস সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে নেপাল টেলিকম (এনটি)।

রোববার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট। এর আগে নেপাল টেলিকম ৩০ আগস্ট পর্যন্ত বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে ভয়েস কল, ২ জিবি ডেটা এবং প্রতিদিন ৫০টি এসএমএস দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে যোগাযোগের সুবিধা নিশ্চিত করতে এই সেবার মেয়াদ বাড়ানো হয়েছে।

নেপাল টেলিকমের মুখপাত্র কমল লমিছানে জানান, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে বিনামূল্যের টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী এসব সেবা ব্যবহারের আহ্বান জানান। বন্যার কারণে বিভিন্ন স্থানে টেলিযোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলে কিছু এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে নেপাল টেলিকমের কারিগরি দলগুলো ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও পুনঃস্থাপনে কাজ করছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বেশিরভাগ টেলিযোগাযোগ অবকাঠামো ইতোমধ্যে পুনঃস্থাপন করা হয়েছে। যেসব অবকাঠামো এখনো সচল করা সম্ভব হয়নি, সেগুলোও দ্রুত চালু করতে কাজ চলছে।

বন্যাকবলিত মানুষের জরুরি যোগাযোগ নিশ্চিত করা এবং চলমান ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করতেই বিনামূল্যের এই সেবা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দ্য স্টেশনের প্রদর্শনী দিয়ে শুরু হচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬

নেপালে বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে ভয়েস, ডেটা ও এসএমএস সেবা চালু

Update Time : 03:38:33 pm, Sunday, 30 August 2026