রাহেলা আক্তার নৈঃশব্দ্যের বৃষ্টি কালো মেঘে ঢাকা আকাশ- অথচ বৃষ্টি নেই। রাতের গহীন আঁধারে কয়েক ফোঁটা অগ্নিবৃষ্টি ঝরে পড়ে অনুর্বর জমির নিমজ্জিত বুকে। পাথর আর ঢেউয়ের ঘর্ষণে নিস্তেজ হয়ে ঢলে পড়ে তন্দ্রার ঘোরে ডুবে যাই, অচেনা কোনো স্বপ্নের গভীরে।
ঘুমের রাজ্যের অতল গহ্বরে হারিয়ে গিয়ে জাগ্রত হতেই দেখি নৈঃশব্দ্যের গায়ে লেপ্টে আছে অজস্র বৃষ্টি।











