যথাযোগ্য মর্যাদায় স্বরূপকাঠিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার ছাত্র হিজবুল্লাহর ব্যানারে র্যালি শেষে থানা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, ছারছীনা দারুসুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হযরত মাও. রুহুল আমিন আফছারী। র‌্যালিতে অংশ নেন জগন্নাথকাঠী নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা, মক্কা মদিনা হাফেজী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, আরামকাঠী দারুসুন্নাত নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ও হাফেজী মাদ্রাসা, আছিয়া খাতুন আদর্শ নূরানী মাদ্রাসা, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় ও স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে মিলাদ ও দোয়া মোনাজাতসহ ইসলামিক প্রতিযোগিতার আয়োজন করে।











