চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে তা প্রতিহত করা হয়। গতকাল বৃহস্পতিবার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, শমসেরনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। সংবাদ পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে তাদের ভারতীয় ভূখ-ে ফেরত পাঠানো হয়।

















