ফুলবাড়ীতে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে সংসদ সদস্যের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে ও অ্যাকশনএইডের সহযোগিতায় এ সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মাওলানা দিনার মিনহাজ। বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের ডা. ফেরদৌসী খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. হাফিজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ উদ দৌলা, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

















