কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।
সভাপতিত্ব করেন অধ্যক্ষ সিফাত ই মরিয়ম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান এবং সহকারী কমিশনার ও উপাধ্যক্ষ মনিরা আকতার। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের মেয়ে তাহেরা বিন তৌহিদ। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা। অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।














