আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১২ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯০%

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 08:37:19 am, Friday, 28 August 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাজার বণিক সমিতি ও অটোরিকশা-ভ্যান শ্রমিকরা।

বৃহস্পতিবার হাজিগঞ্জ বাজারে এ মানববন্ধনে বক্তব্য দেন হামলার শিকার ঔষধ ব্যবসায়ী ও শিক্ষক দিপু সিদ্দিকী, বণিক সমিতির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক এনামুল হক, ব্যবসায়ী মিজানুর রহমান, জিএম সাইফ ও রবিউল ইসলামসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, গত ২১ আগস্ট রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দুর্নীতির দায়ে চাকরিচ্যুত আমিরুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাজারের তয়েজ কাউন্টারের ম্যানেজার জাহাঙ্গীর আলম, ঔষধ ব্যবসায়ী শিক্ষক দিপু সিদ্দিকীর ওপর হামলা চালান। পরে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন স্থানীয়রা। আমিরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মৌলভীবাজারের বড়লেখায় বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : 08:37:19 am, Friday, 28 August 2026