শারমিন নাহার ঝর্ণা বিষণ্ণ প্রহর সূর্যটা ডুবে গেলে আকাশটা তার দুঃখের চাদর মেলে দেয় পৃথিবীর উপরে। বাতাসের দোলা মনে হয় যেন সান্তনা, রাতটা তখন নীরব বিষণœ প্রহর, চারিদিকে শূন্যতার প্রতিধ্বনি শুনি সময় যেন ক্লান্ত পায়ে এগোয়… এই নিস্তব্ধ নিশিতে হৃদয়টা যেন এক শুকিয়ে যাওয়া নদীর মতো, সুখের স্রোত নেই কেবলই বিষণœতার চড়।
এই অন্ধকারের ভিড়ে ভীষণ একা একা লাগে, দাঁড়িয়ে থাকি এক অচেনা গাছের মতো। মাঝে মাঝে নিজের অজান্তেই নিঃশব্দে- ঝরে যায় জীবনের রঙিন মুহূর্তগুলো।











