পাবনার ফরিদপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ জন রোগী যক্ষ্মায় আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, একই হাসপাতালে অস্ত্রোপচারের পর তাদের ক্ষতস্থানে জটিলতা দেখা দেয়।
পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় যক্ষ্মা শনাক্ত হয়। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি বেসরকারি ক্লিনিকটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দারি তুলেছে ভোক্তভোগীরা। এদিকে এ ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ফরিদপুর উপজেলা সদরের থানাপাড়া গিয়ে দেখা যায় কবরস্থান সংলগ্ন জরাজীর্ণ একটি বাড়ি।
ওই বাড়িতে বসবাস গোলাম রাব্বি আয়েশা দম্পত্তির। বাড়িতে গিয়ে গোলাম রাব্বি আয়েশা দম্পত্তিকে পাওয়া যায়নি। যানাযায় গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আয়েশা। পেশায় ভ্যানচালক মোহন জানান, পুত্রবধূ আয়েশার সিজারিয়ান অপারেশনের জন্য ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন।
গত ৩১ মে আয়েশা একটি পুত্রসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর পরিবারের সদস্যদের সবার মুখে ছিল আনন্দের হাসি। নাতিকে নিয়ে হেসে খেলে দিন কাটাবে এমই আশায় ছিল মোহন। সেই আনন্দ বিষাদে রুপ নেয়। নিদিষ্ট সময়ের পর সিজারিয়ান অপারেশনের ক্ষতস্থান না শুকানোয় চিকিৎসকের শরাপন্ন হন পরিবার। এক পর্যায় নানা পরিক্ষা নিরিক্ষার পর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত হয়।
বর্তমানে আয়েশার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে স্বজনেরা। শুধু আয়শা না একই হাসপাতালে অস্ত্রোপচার করানো ১২ রোগীর ক্ষেত্রেও একই ধরনের জটিলতা দেখা দিয়েছে এবং তাদের যক্ষ্মা শনাক্ত হয়েছে। জয়া রাণী বলেন, সন্তান হওয়ার পর ভেবেছিলাম সন্তানকে নিয়ে হেসে খেলে দিন কাটাব। কিন্তু নতুন অসুখ শরীরে বাসা বাঁধল। দরিদ্র পিতা-মাতার পক্ষে চিকিৎসার ব্যায়ভার চালানো সম্ভব হচ্ছে না।
একই কথা ফরিদপুর উপজেলা সদরের গোপালনগর এলাকার মিতা খাতুন বলেন, স্বামী দিনমঞ্জুর চলতি বছরের ২ মে আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম দেন। তার পর থেকে অপারেশনের ক্ষতস্থান না শুকানোয় চিকিৎসকের শরাপন্ন হন এক পর্যায় পরিক্ষা নিরিক্ষার পর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত হয়। এ ব্যাপারে আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা বলেন, আসলে কোন রোগীর থেকে এই জীবানু ছড়িয়েছে সেটি আমরা বুঝতে পারছি না।
তবে প্রায় চার মাস আগে আমাদের হাসপাতালে ৭৫ বছর বয়সী এক রোগীর হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল। তার অস্ত্রোপচারের পর ইনফেকশন দেখা দিলে পরীক্ষা করে তার যক্ষ্মা ধরা পড়ে। ধারণা করা হচ্ছে সেই রোগীর থেকে এই জীবাণু ছড়িয়েছে। নিজেদের ভুল স্বীকার করে তিনি আরও বলেন, বিষয়টি জানার পর অপারেশন থিয়েটার নতুন করে জীবাণুমুক্ত করা হয়েছে। ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন বলেন, বিষয়টি জানার পর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে বেসরকারি হাসপাতালটিকে কারণ দরর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তার জবাব দিয়েছে। বিষটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে। সোমবার (২৪ আগস্ট) এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



















