আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা ও মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 03:56:25 pm, Tuesday, 25 August 2026
  • 12

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা ও মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ৫১ পিস ইয়াবাসহ এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আক্তার (২৯), শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষ্ণনগর এলাকার আব্দুল মান্নান মুন্সি (৩৯) এবং দেলোয়ার হোসেন (৩৬)। আব্দুল মান্নান ও দেলোয়ার রূপগঞ্জের মাছিমপুর এলাকার ফকির আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পৃথক অভিযানে তিনজনের কাছ থেকে মোট ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামি আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক, এমন মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজা ও মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

Update Time : 03:56:25 pm, Tuesday, 25 August 2026