ফিডের দাম বাড়ছে, কমছে ডিম-মুরগির বাজারদর দুই দিকের চাপে দিশেহারা গাজীপুরের শ্রীপুরের প্রান্তিক পোলট্রি খামারিরা। উৎপাদন খরচের ৭০ থেকে ৮০ শতাংশই যেখানে খাদ্য বাবদ ব্যয় হয়, সেখানে প্রতি বস্তা ফিডে ১০০ থেকে ১১২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ তাদের।
এতে বাড়ছে লোকসান, বন্ধ হচ্ছে খামার। দ্রুত ফিডের দাম কমানোর দাবিতে এবার রাস্তায় নেমেছেন খামারিরা। দাবি আদায় না হলে আগামী ১ সেপ্টেম্বর ‘কাফনের কাপড়’ পরে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।



















