আজ শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র, ১৪৩৩ | ০৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে ধ্বংসাত্মক পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

  • MIT ERP
  • Update Time : 01:06:14 pm, Saturday, 22 August 2026
  • 10

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে ধ্বংসাত্মক পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা হুমকির পর ধ্বংসাত্মক জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এমন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, স্থল, আকাশ, নৌ, বিমান প্রতিরক্ষা এবং সাইবার স্পেসে পূর্ণ প্রস্তুতি নিয়ে এই জবাব দেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের অভিযোগ, সরাসরি সামরিক সংঘাত তৈরি করতে না পেরে ওয়াশিংটন ও ইসরায়েল অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের পথ বেছে নিয়েছে।

অন্যদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী সোমবার তিনি প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরবেন। তিনি আরও বলেন, নৌ-অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা হবে ইরানের ওপর একটি জোড়া আঘাত।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপের মতো এটিও ব্যর্থ হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

খুলনায় জোড়া হত্যা: সন্ত্রাসী সাইফিসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে ধ্বংসাত্মক পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

Update Time : 01:06:14 pm, Saturday, 22 August 2026