একটি মাছ চার শতাব্দীরও বেশি সময় বেঁচে থাকতে পারে! উত্তর আমেরিকার গ্রেট লেকস অঞ্চলের লেক স্টার্জন মাছের সম্ভাব্য আয়ু নিয়ে নতুন এক গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। গবেষকদের হিসাব অনুযায়ী, বড় আকারের স্ত্রী লেক স্টার্জনের সম্ভাব্য আয়ু সর্বোচ্চ ৪২৭ বছর পর্যন্ত হতে পারে।
পুরুষের ক্ষেত্রে সম্ভাব্য আয়ু প্রায় ২৭৯ বছর পর্যন্ত হতে পারে।

















