আজ শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র, ১৪৩৩ | ০৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

কলকাতায় হোটেলে আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

  • MIT ERP
  • Update Time : 02:08:07 pm, Saturday, 22 August 2026
  • 6

কলকাতায় হোটেলে আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। এই দুর্ঘটনায় নিহত আরও ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনা হবে। কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে সড়কপথে মরদেহের অ্যাম্বুলেন্স সীমান্তে পৌঁছাবে।

বেলা পৌনে ১১টার দিকে ভোমরা স্থলবন্দরে পৌঁছায় সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ। বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরছে বাকি ৫ জনের মরদেহ।

ওই ৫ জন হলেন– কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, স্বর্ণশীষ দত্ত, মো. আকরাম আলী এবং সাভারের আহামেদ বাবু। আর নিহত রেবতী সরকারের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার নিমতলা শ্মশানে তার মরদেহ সৎকার করা হয়।

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ১৯ আগস্ট ভোরে ভয়াবহ আগুনে ৯ জন নিহত হন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রথমে নিশ্চিত করা হয়। পরবর্তী সময়ে আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হওয়ায় কলকাতার ওই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নিহতের সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী

কলকাতায় হোটেলে আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

Update Time : 02:08:07 pm, Saturday, 22 August 2026