প্রশান্ত মহাসাগরের মিডওয়ে অ্যাটলের বনিন পেট্রেল নামের সামুদ্রিক পাখিগুলো একসময় চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। দ্বীপে আক্রমণাত্মক কালো ইঁদুরের উপদ্রব ছড়িয়ে পড়ায় এই পাখিদের বাসা, ডিম ও বাচ্চা ব্যাপকভাবে ধ্বংস হতে শুরু করে।
একপর্যায়ে দ্বীপটিতে বনিন পেট্রেলের প্রজননকারী জোড়ার সংখ্যা নেমে আসে ৫ হাজারেরও নিচে। কিন্তু সেই ইঁদুর নির্মূলের পর বদলে যায় পুরো চিত্র। দীর্ঘমেয়াদি সংরক্ষণ কার্যক্রমের ফলে পাখিটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজারের বেশি প্রজননকারী জোড়ায়।

















