আজ শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র, ১৪৩৩ | ০৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা

  • MIT ERP
  • Update Time : 01:46:55 pm, Saturday, 22 August 2026
  • 14

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের পরদিনই সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। বীর শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো তাঁর রাষ্ট্রীয় দায়িত্বের যাত্রা।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেন। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্মৃতিসৌধের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি।

গত ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গতকাল শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি এরই মধ্যে জানিয়েছেন, সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকলেও তিনি চেষ্টা করবেন আগের মতোই মানুষের পাশে থাকতে, চেষ্টা করবেন গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ রেখে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা

Update Time : 01:46:55 pm, Saturday, 22 August 2026