আজ বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র, ১৪৩৩ | ০৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

ফ্রান্সে ঢাকা ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি হাফিজুর ও সাধারণ সম্পাদক আক্কাস

  • MIT ERP
  • Update Time : 04:06:55 pm, Wednesday, 19 August 2026
  • 5

ফ্রান্সে ঢাকা ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি হাফিজুর ও সাধারণ সম্পাদক আক্কাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফ্রান্সে বসবাসরত ঢাকাবাসীদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত সামাজিক সংগঠন ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে হাফিজুর রহমানকে সভাপতি, আলী আক্কাসকে সাধারণ সম্পাদক এবং মির্জা সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় দুই অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়। সভার শুরুতে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। সাবেক কমিটির সদস্যরা এ সময় কাউন্সিলর হিসেবে সভায় অংশ নেন। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কাউন্সিলরদের মতামত গ্রহণের পর সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আংশিক কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেন দোহার নবাবগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম খান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলী আজম খান, ফিরোজ লস্কর, এস এম মাসুদ রানা, মনির মোল্লা ও আসাদুজ্জামান সুমন। দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আক্কাসের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শেখ মোহাম্মদ শাজাহান শারু ও সাধারণ সম্পাদক সরকার মিজানুর রহমান। ঘোষিত আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে রিপন মজুমদারকে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম, মাসুদ পাঠান, অসিত ঘোষ, মাহবুব খান ও সায়েম মো. হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন জাহিদুল ইসলাম সুইট, বিজয় বাইন, ডি. জে. রাফি, বাবু, ইকবাল হোসেন শাহিন, হৃদয় রহমান, শিশির রুবেল, প্রিন্স ও আল আমিন।

সাংগঠনিক সম্পাদক পদে মির্জা সুমনের পাশাপাশি দায়িত্ব পেয়েছেন সেলিম হোসেন, অপু ঢালী, আমিনুল হক মাটি, মোশতাক আহমেদ, হাবিবুর রহমান, রফিকুল বেপারী, তৌহিদুর রহমান ও মানা হোসেন। এছাড়া প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, উপ-প্রচার সম্পাদক রাসেল হোসেন, অর্থ সম্পাদক সালাম তালুকদার এবং মহিলা সম্পাদিকা শারমিন সুলতানার নাম ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত নেতারা বলেন, ফ্রান্সে বসবাসরত ঢাকাবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ঢাকা ক্লাব ফ্রান্স কাজ করবে। সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে তারা সকলের সহযোগিতা কামনা করেন। সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান নতুন কমিটি গঠনে সহযোগিতার জন্য নির্বাচন কমিশন, কাউন্সিলর ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আমি পেশাদার চোর নই, চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত দিল চোর

ফ্রান্সে ঢাকা ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি হাফিজুর ও সাধারণ সম্পাদক আক্কাস

Update Time : 04:06:55 pm, Wednesday, 19 August 2026