আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র, ১৪৩৩ | ০৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৫%

রাজশাহীর চারঘাটে বিরোধপূর্ণ সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা

  • MIT ERP
  • Update Time : 04:47:11 pm, Wednesday, 19 August 2026
  • 13

রাজশাহীর চারঘাটে বিরোধপূর্ণ সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহীর চারঘাটে বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। স্থানীয় বাসিন্দা সন্তোষ চন্দ্র কর্মকার ও স্বপন চন্দ্র কর্মকারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ সহকারী জজ আদালত বিবাদী ভরত চন্দ্র কর্মকার গংদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেন।

জানা গেছে, বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনায় সন্তোষ চন্দ্র কর্মকার আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারা অনুযায়ী বিরোধীয় সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী চারঘাট মডেল থানার এসআই মো. জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ প্রদান করেন। এতে বিরোধপূর্ণ সম্পত্তিতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়। তবে অভিযোগ উঠেছে, আদালতের নিষেধাজ্ঞা জারির পরও বিবাদীপক্ষের লোকজন ওই জায়গায় চাষাবাদ করছেন। এতে নতুন করে উত্তেজনা ও বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতের নিষেধাজ্ঞার পরও যদি কোনো পক্ষ তা অমান্য করে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ঝালকাঠিতে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

রাজশাহীর চারঘাটে বিরোধপূর্ণ সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা

Update Time : 04:47:11 pm, Wednesday, 19 August 2026