সকাল হলেই শ্রীপুর সরকারি কলেজের প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে হাজারো শিক্ষার্থীর পদচারণায়। কেউ ছুটছেন শ্রেণিকক্ষে, কেউ ল্যাবে, কেউবা সেমিনারে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতিদিন এখানে আসেন ১২ হাজারের বেশি শিক্ষার্থী।
কিন্তু, সেই স্বপ্নের পাঠশালাটিই এখন চলছে নানা সংকটকে সঙ্গী করে।













