চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে রেকর্ড ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের (রেজাল্ট রিভিউ) আবেদন করেছে।
বিপুলসংখ্যক পরীক্ষার্থীর এমন আবেদনে যেমন শিক্ষা বোর্ডগুলো চিন্তিত, তেমনি পুরো প্রক্রিয়াটি সামাল দেওয়াও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের বিদ্যমান প্রক্রিয়ায় পরিবর্তন এনে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার।


















