রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় বিএনপির ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার বুধবার (১৯ আগস্ট) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।















