বাংলাদেশের আতিথেয়তা ও পেমেন্ট সেবা খাতে নতুন মাইলফলক স্থাপন করেছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। প্রতিষ্ঠানটি ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এর মাধ্যমে বাংলাদেশে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রথম হোটেল হিসেবে স্বীকৃতি পেয়েছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও সুবিধাজনক করা, অতিথিদের বাড়তি সুবিধা ও মূল্য দেওয়া এবং হোটেলের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে ইউনিয়নপে কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতার আওতায় হলিডে ইন ঢাকা সিটি সেন্টার ও ইউনিয়নপে ইন্টারন্যাশনাল হোটেলের নির্বাচিত সেবায় কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা, প্রচারণামূলক অফার এবং গ্রাহককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ চালু করতে যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে বাংলাদেশে নিরাপদ, সহজ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদা পূরণেও এই অংশীদারিত্ব ভূমিকা রাখবে।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টার জানিয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক ও পেমেন্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অর্থবহ অংশীদারিত্ব গড়ে তোলার ধারাবাহিকতায় এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে অতিথিদের জন্য আরও নমনীয় পেমেন্ট সুবিধা, নিরবচ্ছিন্ন সেবা অভিজ্ঞতা এবং বাড়তি মূল্য নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হবে।
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের অংশ হিসেবে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আন্তর্জাতিক মানের আতিথেয়তা সেবা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক অতিথিদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত নতুন সেবা ও অংশীদারিত্ব চালু করে আসছে। ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে এই সহযোগিতার ফলে যৌথ প্রচারণামূলক কার্যক্রম, ইউনিয়নপে কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা এবং মূল্য সংযোজনমূলক অভিজ্ঞতা তৈরির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
এ-সংক্রান্ত নির্দিষ্ট অফার ও উদ্যোগগুলো পরবর্তী সময়ে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনালের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে জানানো হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এই অংশীদারিত্ব বাংলাদেশে একটি অগ্রসর ও ভবিষ্যতমুখী আতিথেয়তা ব্র্যান্ড হিসেবে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি উদ্ভাবন, কৌশলগত সহযোগিতা এবং অতিথিদের জন্য ব্যতিক্রমী মূল্য ও সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অঙ্গীকারও আরও দৃঢ় হবে।



















