আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

হাওয়াইয়ের দিকে এগিয়ে চলেছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজার মানুষ

  • MIT ERP
  • Update Time : 07:07:48 pm, Sunday, 16 August 2026
  • 5

হাওয়াইয়ের দিকে এগিয়ে চলেছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজার মানুষ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন লালা। এ অবস্থায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে অন্তত ৪২ হাজার মানুষ। অঙ্গরাজ্যটিতে ৩৪ বছর পর প্রথমবারের মতো বড় ধরনের কোনো হারিকেন আঘাত হানতে যাচ্ছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

হারিকেনের কারণে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের সবচেয়ে বড় বিমানবন্দরের প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। আরেকটি বিমানবন্দরের ৮০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

লালার কারণে সবচেয়ে বেশি বিগ আইল্যান্ড ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তৈরি হতে বলেও সতর্ক করা হয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেনের প্রভাবে হওয়া বৃষ্টিতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধস হতে পারে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নাটোরে বিয়ের দাওয়াতের নামে ডেকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি, গ্রেপ্তার ২

হাওয়াইয়ের দিকে এগিয়ে চলেছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজার মানুষ

Update Time : 07:07:48 pm, Sunday, 16 August 2026