বিজেপি নেত্রী ও জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, সংসার ও সন্তান পালনের পাশাপাশি একটি হাইপ্রোফাইল ক্যারিয়ারের মধ্যে সমতা বজায় রেখে এগিয়ে চলা যেকোনো নারীর জন্যই অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘মম পাওয়ার কনফারেন্স ২০২৬’ সম্মেলনে যোগ দিয়ে মাতৃত্বের সেই অম্লমধুর ও কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন তিনি।

















