9:44 pm, Friday, 14 August 2026

কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ১০০ টাকা, বেড়েছে মাছ-মুরগি-সবজির দাম

  • MIT ERP
  • Update Time : 08:50:09 pm, Friday, 14 August 2026
  • 5

কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ১০০ টাকা, বেড়েছে মাছ-মুরগি-সবজির দাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ১০০ টাকা কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে কমেছে শশার দামও, যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে।

তবে সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম দোকান ভেদে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। বেশি দামে ক্ষুব্ধ ক্রেতারা। শুধু ডিম নয়, বাড়ছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে। আর প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়।

মাছের বাজারেও দামে উর্ধ্বগতি। সব ধরনের মাছ কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ছোট তেলাপিয়া ২৩০ টাকা, বড় তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে। ছোট ও বড় পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকায়। রুই মাছ ৩৮০ থেকে ৪০০ টাকা।

কাঁচা পেঁপে, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। অন্য সবজিগুলোর দাম কেজি প্রতি ১০০ টাকারও বেশি। বেগুনের দাম প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা। এছাড়া ঝিঙ্গা, চিচিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, করলা, কাঁকরোলের দাম কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রংপুরে অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার ৩

কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ১০০ টাকা, বেড়েছে মাছ-মুরগি-সবজির দাম

Update Time : 08:50:09 pm, Friday, 14 August 2026