আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৮%

হামের উপসর্গে দেশে আরও চার শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 09:38:54 pm, Friday, 14 August 2026
  • 57

হামের উপসর্গে দেশে আরও চার শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৪ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু।

এ ছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাজধানীতে অনুষ্ঠিত হলো ক্লাব নটরডেমিয়ান্সের স্বাস্থ্য সেমিনার

হামের উপসর্গে দেশে আরও চার শিশুর মৃত্যু

Update Time : 09:38:54 pm, Friday, 14 August 2026