6:52 pm, Friday, 14 August 2026

তালেবানের বিধিনিষেধ: আফগান নারীদের অর্ধেকের বেশি মাসে সর্বোচ্চ দুইবার বাইরে যান

  • MIT ERP
  • Update Time : 05:38:51 pm, Friday, 14 August 2026
  • 6

তালেবানের বিধিনিষেধ: আফগান নারীদের অর্ধেকের বেশি মাসে সর্বোচ্চ দুইবার বাইরে যান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তালেবান সরকারের কঠোর বিধিনিষেধে আফগান নারীদের জনজীবনে অংশগ্রহণ আরও কমেছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য বলছে, অর্ধেকের বেশি নারী মাসে সর্বোচ্চ এক বা দুবার বাড়ির বাইরে বের হন। রয়টার্স জানিয়েছে এ খবর।

বুধবার সংস্থাটির প্রকাশিত জরিপে বলা হয়, প্রায় ৭৫ শতাংশ নারী পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হলে নিজেদের অনিরাপদ মনে করেন। একইসাথে ১০ জনের মধ্যে সাতজন নারী নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে নেতিবাচক অবস্থার কথা জানিয়েছেন। এছাড়া কর্মক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ মাত্র ৭ শতাংশ, যেখানে পুরুষের হার ৮৪ শতাংশ।

ইউএন উইমেনের দাবি, ২০২১ সালে ক্ষমতা দখলের পর নারীদের লক্ষ্য করে শতাধিক ডিক্রি জারি করেছে তালেবান। আফগানিস্তান এখন বিশ্বের একমাত্র দেশ, যেখানে নারীদের মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা নিষিদ্ধ।

ইউনেসকোর তথ্য মতে, ২০২১ সালের পর প্রায় ২৪ লাখ আফগান মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দিল্লি হাইকোর্টসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি

তালেবানের বিধিনিষেধ: আফগান নারীদের অর্ধেকের বেশি মাসে সর্বোচ্চ দুইবার বাইরে যান

Update Time : 05:38:51 pm, Friday, 14 August 2026