আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক দুই দেশের জন্যই মঙ্গলজনক: দীনেশ ত্রিবেদী

  • MIT ERP
  • Update Time : 03:42:50 pm, Monday, 10 August 2026
  • 57

বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক দুই দেশের জন্যই মঙ্গলজনক: দীনেশ ত্রিবেদী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো থাকলে সেটি দুই দেশের জন্যই উইন-উইন সিচুয়েশন হবে। দুই দেশের সাধারণ মানুষও ভালো সম্পর্ক চায়।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতীয় রাষ্ট্রদূত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছিল পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপলস রিপ্রেজেন্টেটিভ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথমবার দেখা হলেও তার কাছে সেটি প্রথম সাক্ষাৎ বলে মনে হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে খুবই ভালো, হাম্বল ও অন দ্য গ্রাউন্ড হিসেবে উল্লেখ করেন তিনি। দুই দেশের সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূত বলেন, ইস্যু না থাকলে তো ডেমোক্রেসি থাকবে না। ইস্যু তো থাকবেই। কোনো ইস্যু এই রকম না যা আমরা সলভ করতে পারি না। আমি কনফিডেন্টলি বলতে পারি, কোনো ইস্যু নেই যা আমরা বসে সেটেল করতে পারি না। রাষ্ট্রদূত বলেন, আমরা শুধু সীমান্ত শেয়ার করি না, আমরা স্বপ্নও শেয়ার করি।

দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ও ভৌগোলিক বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন আগামী দিনগুলোতে সম্পর্ক আরও ভালো হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি দুই দেশের মধ্যকার বিদ্যমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আতিথেয়তার কথাও উল্লেখ করেন ভারতীয় রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশে এসে গত দুই মাসে তিনি অনেক সম্মান, ভালোবাসা ও প্রীতি পেয়েছেন। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হলে তা ইতিবাচক ফল বয়ে আনবে বলেও আশা করেন ভারতীয় রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের দুই দেশের সাধারণ মানুষই সম্পর্ক ভালো দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কনসার্ট প্রতিযোগিতার আয়োজন করছে কোক স্টুডিও বাংলা

বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক দুই দেশের জন্যই মঙ্গলজনক: দীনেশ ত্রিবেদী

Update Time : 03:42:50 pm, Monday, 10 August 2026