আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

  • MIT ERP
  • Update Time : 03:13:03 pm, Monday, 10 August 2026
  • 56

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে বাংলাদেশ।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ-ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ আশা প্রকাশ করে যে, ভারত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও ফলপ্রসূ ও ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কনসার্ট প্রতিযোগিতার আয়োজন করছে কোক স্টুডিও বাংলা

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

Update Time : 03:13:03 pm, Monday, 10 August 2026