3:12 pm, Tuesday, 11 August 2026

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় দেশে তৃতীয় স্থান অর্জন করল শেরপুর পৌরসভা

  • MIT ERP
  • Update Time : 12:36:49 pm, Monday, 10 August 2026
  • 12

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় দেশে তৃতীয় স্থান অর্জন করল শেরপুর পৌরসভা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত দেশব্যাপী ছাদ বাগান প্রতিযোগিতায় এক অনন্য গৌরব অর্জন করেছে শেরপুর পৌরসভা। প্রতিযোগিতার শ্রেণি-ঙ ক্যাটাগরিতে বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে শেরপুর পৌরসভার ছাদ বাগান।

গত ৯ আগস্ট (রোববার) বিকেল ৩টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছ থেকে এই সম্মানজনক জাতীয় পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা। পরিবেশের ভারসাম্য রক্ষা, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পৌরসভার এই নিরবচ্ছিন্ন ও প্রশংসনীয় উদ্যোগের এক বড় জাতীয় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এই অর্জনকে। পৌরসভা কর্তৃপক্ষের এমন নান্দনিক ও পরিবেশবান্ধব উদ্যোগে আনন্দিত স্থানীয় বাসিন্দারা। সবুজে ঘেরা, সুন্দর ও পরিবেশবান্ধব শেরপুর গড়ার এই অগ্রযাত্রায় পৌরসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নগরবাসী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় দেশে তৃতীয় স্থান অর্জন করল শেরপুর পৌরসভা

Update Time : 12:36:49 pm, Monday, 10 August 2026