আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দোয়া ও নির্দেশনায় দেশকে বিপদ থেকে রক্ষা করেছি: তারেক রহমান

  • MIT ERP
  • Update Time : 08:26:06 pm, Sunday, 9 August 2026
  • 61

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দোয়া ও নির্দেশনায় দেশকে বিপদ থেকে রক্ষা করেছি: তারেক রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নির্দেশনা ও দোয়ায় দেশকে বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যা এখনো পুরোপুরি কাটেনি, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে দেশের ৬৪ জন শীর্ষ আলেমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। হুজুরের নির্দেশনা ও দোয়ায় আমরা দেশকে বিপদ থেকে রক্ষা করেছি।

এ জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের সমস্যা এখনো পুরোপুরি কেটে যায়নি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। বিভিন্ন খাতের সম্পদ নিজেদের স্বার্থে বিদেশিদের হাতে তুলে দিয়েছে। এর ফলে দেশের মানুষকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তারেক রহমান আরও বলেন, সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এ পরিস্থিতিতে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আলেমদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেছেন। সরকার সেসব বিষয় নিয়ে পরিকল্পনা গ্রহণ করছে। ইনশাআল্লাহ, ধীরে ধীরে সব সংকট কেটে যাবে। এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারে ফটিকছড়ির পাইন্দং সিএমবি মাঠে স্থাপিত হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে বুলেটপ্রুফ বাসে করে তিনি বাবুনগর মাদরাসার উদ্দেশে রওনা হন। পথে পাইন্দং থেকে নাজিরহাট পর্যন্ত সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ তাকে স্বাগত জানাতে অবস্থান নেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ফটিকছড়ির কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেন এবং প্রয়াত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দোয়া ও নির্দেশনায় দেশকে বিপদ থেকে রক্ষা করেছি: তারেক রহমান

Update Time : 08:26:06 pm, Sunday, 9 August 2026