আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

হিলির অসমাপ্ত উন্নয়নকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 08:23:51 pm, Sunday, 9 August 2026
  • 60

হিলির অসমাপ্ত উন্নয়নকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনাজপুরের হিলিতে যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে হিলি জিরোপয়েন্ট থেকে চারমাথা হয়ে মহিলা কলেজ পর্যন্ত প্রায় সোয়া দুই কিলোমিটার ফোরলেন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ও বন্ধ থাকা সড়কটির নির্মাণকাজ আমরা আবারও শুরু করতে পেরেছি। ক্ষমতায় আসার আগে হিলির অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটি তারই অংশ। তিনি আরও বলেন, ফোরলেন সড়কটির নির্মাণকাজ শেষ হলে হিলি স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। বর্তমানে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

সড়ক যোগাযোগব্যবস্থা উন্নত হলে ব্যবসা-বাণিজ্যের পরিধি আরও বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, হিলি স্থলবন্দরকে কেন্দ্র করে ইতোমধ্যে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হিলির অসমাপ্ত উন্নয়নকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

Update Time : 08:23:51 pm, Sunday, 9 August 2026