8:50 pm, Sunday, 9 August 2026

কালাইয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

  • MIT ERP
  • Update Time : 07:34:47 pm, Sunday, 9 August 2026
  • 2

কালাইয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এসআই তোফায়েল আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুর রহমান তালুকদার, জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির তাইফুর ইসলাম ফিতা, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমুদ্দিন, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম পাভেল, সহ-সভাপতি মিজানুর রহমান, কালাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান এবং কালাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় কালাই উপজেলার উন্নয়ন কার্যক্রম এবং জনসেবার মান আরও উন্নত করা সম্ভব। এ জন্য পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। নবাগত ইউএনও ফয়সাল আহমেদ উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি প্রশাসনের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সকলের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি

কালাইয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

Update Time : 07:34:47 pm, Sunday, 9 August 2026