6:49 pm, Sunday, 9 August 2026

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

  • MIT ERP
  • Update Time : 05:45:50 pm, Sunday, 9 August 2026
  • 3

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশের মনোবল ও পেশাগত সক্ষমতা ক্ষুণ্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গণঅভ্যুত্থানের পর ভঙ্গুর মনোবল কাটিয়ে পুলিশ সদস্যরা যখন নতুন উদ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে ফিরে আসছেন, তখন পলাতক ও জনবিচ্ছিন্ন ফ্যাসিস্ট শক্তি এবং স্বার্থান্বেষী কিছু গোষ্ঠী অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। বিবৃতিতে বলা হয়, পুলিশ বাহিনীর ভেতর ও বাইরে অবস্থানরত কিছু ব্যক্তি দেশ-বিদেশে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট ও কথিত সাংবাদিকদের কাছে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছে।

এসব তথ্য যথাযথ যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত ও বিকৃত আকারে প্রচার করা হচ্ছে। সংগঠনটির দাবি, এ ধরনের অপতথ্য ও কুৎসামূলক প্রচারণা বর্তমানে ব্যক্তিবিশেষ থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাহিনীর প্রধানের বিরুদ্ধেও পরিচালিত হচ্ছে। এর ফলে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মনোবল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাহিনীর কার্যক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর মনোবল ও পেশাগত সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচারের মাধ্যমে বাহিনীকে দুর্বল করার চেষ্টা রাষ্ট্র ও জনগণের স্বার্থের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, ব্যক্তিগত, গোষ্ঠীগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি শৃঙ্খলাবদ্ধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দায়িত্বহীন ও অনৈতিক প্রচারণা মতপ্রকাশের স্বাধীনতা বা দায়িত্বশীল সাংবাদিকতার অংশ হতে পারে না। এটি পেশাগত নৈতিকতা, রাষ্ট্রীয় স্বার্থ এবং বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলারও পরিপন্থী। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো এবং পুলিশ বাহিনীকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

একই সঙ্গে রাষ্ট্র, জনগণ ও পুলিশ বাহিনীর স্বার্থে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইন, বিধি ও সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নকারী ও আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

তথ্যপ্রবাহ বন্ধে পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

Update Time : 05:45:50 pm, Sunday, 9 August 2026