আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে অবশেষে ঢাকার পথে রোমে আটকা পড়া বিমান

  • MIT ERP
  • Update Time : 02:05:05 pm, Sunday, 9 August 2026
  • 19

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে অবশেষে ঢাকার পথে রোমে আটকা পড়া বিমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে তিন দিনের বেশি সময় আটকে থাকার পর অবশেষে ঢাকার পথে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট। বাংলাদেশ সময় রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। রোববার ভোরে বিষয়টি নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বোসরা ইসলাম।

একই সঙ্গে দীর্ঘ অপেক্ষার মধ্যে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করায় যাত্রী ও তাদের স্বজনদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকা পড়ে। এতে ঢাকাগামী যাত্রীদের তিন দিনের বেশি সময় সেখানে অপেক্ষা করতে হয়। দীর্ঘ এই অপেক্ষায় বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।

উড়োজাহাজটি দ্রুত সচল করতে ঢাকা থেকে অভিজ্ঞ প্রকৌশলী দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানোর ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ। শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে এসব সরঞ্জাম ও প্রকৌশলী দল নিয়ে বিজি-৩০৫ ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। তখন রোমের স্থানীয় সময় রাত ৭টা ১৬ মিনিট। বিমান সূত্র জানায়, রোমে আটকে থাকা উড়োজাহাজটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের।

ত্রুটির কারণ শনাক্ত করে সেটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দক্ষ প্রকৌশলীদের পাঠানো হয়। প্রকৌশলী দল রোমে পৌঁছানোর পরপরই উড়োজাহাজটির মেরামতের কাজ শুরু হয়। এর আগে শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে উড্ডয়ন করে বিজি-৩০৫। এতে উড়োজাহাজ মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের পাশাপাশি প্রকৌশলীরাও ছিলেন।

মেরামতের কাজ শেষ করে উড়োজাহাজটি আবার চলাচলের উপযোগী হওয়ায় দীর্ঘ অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রোম বিমানবন্দরে কয়েক দিন অবস্থান করতে গিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন অনেক যাত্রী। বিমান কর্তৃপক্ষ জানিয়েছিল, ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত অন্য উড়োজাহাজ দিয়ে সব যাত্রীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব ছিল না। বিকল্প উড়োজাহাজ ব্যবহার করা হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরবর্তী নির্ধারিত ফ্লাইটগুলোর সময়সূচিতে প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কাও ছিল।

যাত্রীদের দুর্ভোগ কমাতে রোমে তাদের থাকার ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও পরিস্থিতির খোঁজখবর রাখেন এবং যাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের পর রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে বিজি-৩০৬। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় রোববার দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা।

দীর্ঘ প্রতীক্ষার পর বিজি-৩০৬-এর যাত্রীদের দেশে ফেরার পথ খুলে যাওয়ায় তাদের স্বজনদের মধ্যেও স্বস্তি ফিরেছে। এখন নির্ধারিত সময়ে ফ্লাইটটির ঢাকায় অবতরণের অপেক্ষায় রয়েছেন যাত্রী ও তাদের পরিবারের সদস্যরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ব্যক্তিত্বের অধিকার রক্ষায় হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী জাহ্নবী কাপুর

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে অবশেষে ঢাকার পথে রোমে আটকা পড়া বিমান

Update Time : 02:05:05 pm, Sunday, 9 August 2026