আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে মনোনয়ন প্রদান করা হয়েছে। রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দলটি। পরে জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়। রোববারের বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।






















